থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নয়াগান’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। পাইরেসির এই থাবায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অনলাইনে বিভিন্ন থার্ড পার্টি সাইটে সিনেমাটি দেখা গেছে। আর পাইরেসি ঘটতেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রিজে। প্রশ্ন উঠেছে, মুক্তির আগেই কিভাবে পাইরেসি হলো থালাপতি অভিনীত এই সিনেমা।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা কমল হাসান ও চিরঞ্জীবী। তাদের পর এবার এই পাইরেসি চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন সুপারস্টার রজনীকান্ত ও বিজয় দেবেরাকোন্ডা। অনেকে আবার পাইরেসির এ ঘটনায় দেশটির সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করছেন।

পাইরেসির ঘটনায় সরাসরি সরকারের সমালোচনা করেছেন রজনীকান্ত। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি কঠোর হাতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দমন না করে, তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কখনো পাইরেসির ক্ষতি থেকে নিস্তার পাবে না। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।